২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’

‘তুমি যেমন বাসি ফুলটা ফেলে এসেছো তেমনি গতকালের কথাগুলো ভুলে যেও’ এই সংলাপ দিয়ে ১৬ মার্চ  প্রথম বারের মতো শুটিং শুরু হবে ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’ নামের সিনেমাটির। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন আরজু এবং আইরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 02:03 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

পরিচালক সাইফ চন্দন গ্লিটজকে বলেন, ‘এর আগে ডামি শুটিং করেছি। এবার প্রথম শুটিং করতে যাচ্ছি। আরজু এবং আইরিন প্রথম যে সংলাপটি বলবে আমি এটি কতো বার কতো ভাবে ভেবেছি বলে শেষ করা যাবে না।’

চন্দন আরো বলেন, সিনেমার অডিও অ্যালবাম প্রকাশ হয়েছে বেশ কিছু দিন আগে। সিনেমায় আরো অভিনয় করছেন অরিন, অয়ন নায়িম, আনোয়ারসহ আরো অনেকে। রাজধানী এবং এর পাশে পাশের বিভিন্ন এলাকায় এর শুটিং করা হবে।