ওজন কমাবেন পরিণীতি
বলিউডি পরিচালক করন জোহরের পরবর্তী সিনেমা ‘হাসি তো ফাসি’-এর জন্য ১ মাসের ব্যবধানে প্রায় ৮ কেজি ওজন কমাতে হবে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। খবর জি নিউজ ব্যুরোর।
সংবাদ মাধ্যমটি জানায়, ওই সিনেমার চরিত্রের জন্য আকর্ষণীয় দৈহিক গঠন প্রয়োজন। আর আগামী মাসেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। তাই এক মাসের মধ্যেই ওজন কমিয়ে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে জিম এবং ব্যায়াম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পরিণীতি।
পরিনীতির নতুন রূপ দেখা যাবে মনীষ শর্মার পরবর্তী সিনেমাতেও। সিনেমাটিতে পরিণীতির সঙ্গে অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। অন্যদিকে ‘হাসি তো ফাসি’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুঁটি বাঁধবেন ‘ইশাকজাদে’ খ্যাত ওই অভিনেত্রী।
