২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘ বনাম অজয়

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিজয়পথ’-এ বলিউডি অভিনেতা অজয় দেবগান যুদ্ধ করেছিলেন একটি বাঘের বিপক্ষে। রিমেক ‘হিম্মতওয়ালা’ সিনেমায় আবারও সেই ধরনের ঘটনা দেখতে পাবেন দর্শকরা। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:05 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এক বিবৃতিতে সংবাদ মাধ্যমটিকে সিনেমাটির পরিচালক সাজিদ খান জানিয়েছেন, এ সিনেমায় কোনো ধরনের প্রতারণা করা হয়নি। বাস্তবেই দ্বিতীয়বারের মতো অজয়কে একটি বাঘের সঙ্গে  লড়াই করতে দেখবেন দর্শকরা।

‘লায়ন কিং’ খ্যাত অভিনেতা অজয় এ বিষয়ে বলেন, ‘বিজয়পথ সিনেমার পর আবারও আমাকে বাঘের মুখোমুখি হতে হয়েছে। দৃশ্যটি চিত্রায়নের সময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো। আর বর্তমানে এ ধরনের শুটিং করা অনেকটাই সহজ হয়ে গেছে। ‘বিজয়পথ’ সিনেমাতে যখন আমি শুটিং করেছিলাম তখন এতো নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। একটি খাঁচায় আমাকে বাঘের সঙ্গে লড়াই করতে হয়েছিলো।’

সাজিদ খান জানান, শুটিংয়ের সময় বাঘটির সঙ্গে অজয়ের বন্ধুত্ব হয়ে গেছে। আর সেটি পুরো সেটে খোলামেলা ভাবেই ঘুরে বেড়াচ্ছিলো।