২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার ছাড়ছেন শাহরুখ ও আমির

বলিউডের প্রথম সারির দুই অভিনেতা- শাহরুখ খান এবং আমির খান সম্প্রতি সোশাল নেটওয়ার্কিং সাইট টুইটার ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবহারকারীদের উগ্র এবং অভদ্র আচরণের কারণে টুইটারে ব্যবহার থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন তারা। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 11:48 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

সম্প্রতি একটি ম্যাগাজিনে নিজস্ব ধর্মীয় মনোভাবের বিষয়ে জানিয়েছিলেন শাহরুখ। আর এর পর থেকেই টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে নানা রকম উগ্র এবং অভদ্র মন্তব্য পেয়ে আসছিলেন তিনি।

অন্যদিকে আমিরকেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিলো। সিনেমার প্রচারে টুইটারে নিয়মিত ছিলেন তিনি। তবে বেশ কিছু দিন ধরেই টুইটারে অফলাইনে থাকতে শুরু করেন আমির। অন্যদিকে টুইটারের নিয়মিত ব্যবহারকারী শাহরুখ টুইটার ব্যবহার কমিয়ে দেন।

টুইটার ত্যাগের আগে শাহরুখ শেষবারের মতো সাইট সম্পর্কে নিজের বিরক্তি প্রকাশ করেন। ৯ জানুয়ারি ২০১৩ তিনি টুইট করেন, ‘দুঃখজনক বিষয় হলো, আমাকে অনেক ধরনের মতামত, উগ্র দেশপ্রেম এবং ধর্মীয় মতবাদের বিষয়ে শুনতে হয়েছে। আমি ভেবেছিলাম এটি এমন একটি মাধ্যম যা মানুষের ভিতরের সংকীর্ণ মনোভাবকে দূর করতে সাহয্য করে। আমার ধারণা ভুল ছিলো।’

তবে একটি মিডিয়া রিপোর্ট জানিয়েছে যে, শাহরুখ তার টুইটার অ্যকাউন্টের দায়িত্ব দিয়েছেন তার মিডিয়া পরিচালকের ওপর।

২০১২ সালে এমন অভদ্র ব্যবহারকারীদের কারণে কয়েক মাসের জন্য টুইটার ব্যবহারে বিরত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি ব্যবহারকারীরা ইমরান খানের অভিনয় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলে তিনিও টুইটার ত্যাগ করেন।