৭ আলোকিত নারীকে আরটিভির সম্মাননা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভি ৭টি বিশেষ ক্ষেত্রে আলোকিত ৭জন নারীকে সম্মাননা দেবে। ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় ‘আরটিভি’র বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানের।
আরটিভির সিইও আশিক রহমান গ্লিটজকে বলেন, নারী উদ্যোক্তা (ব্যবসা) হিসেবে গীতি আরা সাফিয়া চৌধুরী, শিক্ষকতায় হামিদা আলী, সঙ্গীতে সাবিনা ইয়াসমিন, অভিনয়ে ফেরদৌসী মজুমদার, সাহিত্যে সেলিনা হোসেন, সাংবাদিকতায় ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম এবং সাহসী তরুণী হিসেবে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারকে সম্মাননা দেওয়া হবে ।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর, ফাহমিদা নবী, বন্দনাসহ আরো অনেকে। নৃত্য পরিবেশনায় থাকবেন কবিরুল ইসলাম রতন ও তার দল।
