২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো একত্রে করণ-হৃত্বিক

ধার্মা প্রোডাকশনের ব্যানারে রিমেক সিনেমা ‘অগ্নিপথ’-এর সাফল্যের পর এবার সিনেমাটির পরিচালক করণ মালহোত্রা এবং বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান এবং করণ জোহর আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এবার আর রিমেক নয়, বরং সত্যি ঘটনা অবলম্বনে নির্মিতিব্য সিনেমাটির নাম ‘শুদ্ধি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 02:41 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

সিনেমাটি সম্পর্কে করণ বলেন, ‘এটি একটি প্রেম কাহিনী। এ বিষয়টিই আমার সবচেয়ে বেশি পছন্দ।’ এর পর ‘অগ্নিপথ’ সিনেমাটির অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে করণ বলেন, ‘করণ মালহোত্রা একজন ভালো পরিচালক। বাণিজ্যিক ধারণাও তার অত্যন্ত প্রখর। অন্যদিকে হৃত্বিক আমার খুব ভালো বন্ধু এবং একজন দক্ষ অভিনেতা। তাই সিনেমাটি তৈরির যাত্রা ছিলো অসাধারণ। আর সেকারণেই আমরা তিন জন আবারও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

হৃত্বিক এ বিষয়ে বলেন, ‘আবারও দু’জন করণের সঙ্গে কাজ করতে আমি দারুণ আগ্রহী। অগ্নিপথ আমার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। আবার নতুন একটি অভিজ্ঞতা অর্জনের অপেক্ষায় আছি।’

চলতি বছরের শেষে শুরু হবে ‘শুদ্ধি’ সিনেমার শুটিং । ২০১৪ সালের দেওয়ালির মৌসুমে সিনেমাটি ভারত ব্যাপী মুক্তি দেবার পরিকল্পনা করা হয়েছে। করণ পরিচালিত প্রথম সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ও ১৯৯৮ সালের দিওয়ালির মৌসুমেই মুক্তি পেয়েছিলো।