২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-বরুণ দ্বন্দ্ব!

বলিউডি অভিনেতা শাহরুখ খানের পর এবার অভিনেতা সালমান খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন নবাগত বলিউডি অভিনেতা বরুণ ধাওয়ান। তাদের মধ্যকার দ্বন্দ্বের সূত্রপাত হয় সালমানের ছোট ভাই সোহেলের সঙ্গে বরুণের কথা কাটাকাটির মধ্য দিয়ে। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 06:03 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পরও বরুণের সঙ্গে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সালমান। ছোট ভাই সোহেলের সঙ্গে বরুণের কোনো একটি বিষয়ে তর্ক হয়। আর ভাইয়ের পক্ষ নিয়ে তার উপর চড়াও হন সালমান। এ সময় তিনি জুনিয়র ধাওয়ানকে তাদের থেকে দূরে থাকতে বলেন।

খান ভাইদের সামনে যেন দেয়ালে পিঠ ঠেকে যায় বরুণের। আর তাই ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করেন তিনি।

তবে ঘটনাটি সম্পর্কে মুখ খোলেননি সোহেল খান। ডিএনএ-এর এ বিষয়ে  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি একটি ভিত্তিহীন গুজব। এ ধরনের বিষয় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে বিষয়টি হাস্যকরও বটে।’