২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে অজয়-কাজল

বলিউডের তারকা দম্পতি, অভিনেতা অজয় দেবগান এবং অভিনেত্রী কাজল দীর্ঘ বিরতির পর আবারও রূপালি পর্দায় এক সঙ্গে একই সিনেমায় জুটি বাঁধবেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 06:04 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

ওই বলিউডি দম্পতি এর আগে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তার মধ্যে রয়েছে ‘হালচাল’, ‘পেয়ার তো হোনাহি থা’, ‘রাজু চাচা’, ‘দিল কেয়া কারে’ এবং সর্বশেষ ‘ইউ মি অর হাম’।

এ বিষয়ে অজয় বলেন, ‘আমরা কাজলের জন্য একটি সিনেমা নিয়ে কাজ করছি। তবে সেই সিনেমাতে তার বিপরীতে আমি থাকব নাকি অন্য কেউ তা এখনও ভেবে দেখিনি। আমরা যদি জুটি বাঁধতে চাই তাহলে আমাদের জন্য মানানসই চিত্রনাট্য প্রয়োজন।’

অজয় আরও বলেন, ‘তবে আমরা একটি পরিকল্পনা করেছি। কিন্তু সে বিষয়ে এখনই কিছু বলতে চাইছি না। সঠিক সময়েই সকলকে বিষয়টি জানানো হবে।’

৪৩ বছর বয়সি অজয় অভিনীত এবং সাজিত খান পরিচালিত রিমেক সিনেমা ‘হিম্মতওয়ালা’ ২৯ মার্চ ভারতব্যাপী মুক্তির প্রতীক্ষায় রয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী তামান্না।

কাজল শেষবার করন জোহর পরিচালিত ‘উই আর ফ্যামিলি’ সিনেমায় অভিনয় করেছিলেন।