২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক নারী দিবসে স্বপ্নদল

‘আন্তর্জাতিক নারী দিবস-২০১৩’  উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও জাহিদ রিপন নির্দেশিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়ন হবে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 01:39 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

ওই অনুষ্ঠানে দলটি অভিনয়শিল্পী-সংগঠক লাকী ইনাম এবং দলের নিয়মিত নারী-নাট্যকর্মীদের সম্মাননা জানাবে।

এ বিষয়ে স্বপ্নদলের প্রধান জাহিদ রিপন বলেন, বিশ্বের সকল নারীকে আন্তরিক সম্মান জানাতে স্বপ্নদল ২০১২ থেকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালন শুরু করে। সূচনা থেকে এ পর্যন্ত দলের সকল নারী-নাট্যকর্মী, একজন নারী-নাট্যকর্মীর মা এবং বর্তমান সময়ে দেশের সর্বাধিকসংখ্যক রবীন্দ্র-নাট্যপ্রযোজনার নারী-নির্দেশক নূনা আফরোজকে গত বছর সম্মাননা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর নির্দেশক-অভিনয়শিল্পী-সংগঠক লাকী ইনাম এবং দলের নিয়মিত নারী-নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা জানাবে স্বপ্নদল।

উল্লেখ্য, ‘চিত্রাঙ্গদা’ রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত। ইতোমধ্যে এর একুশটি প্রদর্শনী হয়েছে।