২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হোল ‘জীবনঢুলী’র শুটিং

তানভীর মোকাম্মেল পরিচালিত মু্ক্িতযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবনঢুলী’র শুটিং ২৭ ফেব্রুয়ারি পুবাইলের ভাদুন গ্রামে শেষ হয়েছে। সিনেমাটিতে ঢুলীর  ভূমিকায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 08:34 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

তানভীর মোকাম্মেল গ্লিটজকে বলেন, সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি এবং  প্রাণ রায়। 

সিনেমার চিত্রগ্রহণের কাজ করছেন মাহফুজুর রহমান খান, শিল্প নিদের্শনায় রয়েছেন উত্তম গুহ, সঙ্গীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকের দায়িত্বে আছেন চিত্রলেখা গুহ এবং রূপসজ্জায় দীপক শূর।