২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাডলির জন্য বান্ধবী খুঁজছেন জেনিফার!

হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপারের জন্য নাকি পাত্রী খুঁজছেন জেনিফার লরেন্স! ব্যাং শোবিজ জানিয়েছে, তাকে এ ব্যাপারে সহযোগিতা করতেই নাকি সম্প্রতি ব্যস্ত সময় কাটাচ্ছেন অস্কারজয়ী ওই অভিনেত্রী!

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 03:11 AM

Updated : 25 Apr 2022, 06:26 PM

‘এমটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে কৌতুক করে জেনিফার বলেন, ‘আমার মনে হয় আমি গত কয়েকদিন ধরে শুধু একটি কাজই করে যাচ্ছি, আর তা হল ব্র্যাডলির জন্য সঙ্গী খোঁজা।’

তবে বেশ কিছুদিন ধরে ওই কাজটি করতে গিয়ে এখন অনেকটাই ক্লান্ত জেনিফার। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, সময় বের করে আমার বান্ধবীদের ছবির একটি অ্যালবাম এনে দেবো, যেখান থেকে তিনি তার পছন্দের সঙ্গিনীকে খুঁজে নিতে পারেন। তবে কাজটি এখন যথেষ্ট ক্লান্তিকর মনে হচ্ছে।’

‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমার ব্র্যাডলির সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি উড়িয়ে দিয়ে জেনিফার বলেন, ‘আমার মুখপাত্র সম্প্রতি আমাকে বলেছেন একটি ম্যাগাজিন আমার সঙ্গে স্যাম ক্ল্যাফিন অথবা ব্র্যাডলি কুপারের নাম জুড়তে চাইছে। এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে আমার!’

এদিকে দুই বছর প্রেম করার পর সম্প্রতি নিকোলাস হল্টের সঙ্গে বিচ্ছেদ ঘটে জেনিফারের। বর্তমানে একাই আছেন তিনি।