২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্যি ঘটনা থেকে ‘ক্রাইম স্টোরি’

সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ‘ক্রাইম স্টোরি’। বিভিন্ন সময়ে বাংলাদেশেই ঘটে যাওয়া ঘটনাগুলোকে খ- নাটকের মাধ্যমে তুলে আনছেন রাজিবুল ইসলাম রাজিব, ওয়াহিদ আনাম, রায়হান খান এবং সতীর্থ রহমান রুবেলের পরিচালনা প্যানেল। আর ধারাবাহিক নাটকটি তৈরি হচ্ছে চ্যানেল আইয়ের জন্য।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:49 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

এ প্রসঙ্গে চ্যানেল আই থেকে জানানো হয়েছে, ‘ধারাবাহিকে উঠে এসেছে বিভিন্ন সময়ে বাংলাদেশেই ঘটে যাওয়া এমন সব লোমহর্ষক এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা যা আমূলে বদলে দিয়েছে এ সম্পর্কে আমাদের ধারণা এবং ভাবতে বাধ্য করেছে মানুষ কি কোন কোন সময় পশুর চাইতেও নৃশংস, বর্বর হয়?  হৃদয়ের গভীরে দাগ কেটে যাওয়া ঘটনাগুলোই নয়, এর পাশাপাশি সারাদেশে ঘটে যাওয়া আরোকিছু বাস্তব ঘটনাকে খুঁজে বের করেছে চ্যানেল আই-এর একটি অনুসন্ধানী দল। তাদের তৈরি করা প্রতিবেদন থেকে তৈরি হয়েছে নাটকগুলোর চিত্রনাট্য।’

এ বিষয়ে সতীর্থ রহমান বলেন, ‘আমরা গুচ্ছ গুচ্ছ কিছু ঘটনা সময়ের প্রয়োজনেই তুলে এনে নির্মাণ করছি ধারাবাহিক ক্রাইম স্টোরি। এই প্রকল্পটিতে বেশকিছু নতুন মুখ নিয়ে কাজ করেছি।’

নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে ৮ মার্চ থেকে প্রতি শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিটে।