২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডারেলা এমা

ওয়াল্ট ডিজনির পরবর্তী সিনেমা ‘সিন্ডারেলা’তে অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী এমা ওয়াটসন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 02:49 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

চরিত্রটির জন্য এর আগে অভিনেত্রী গাব্রিয়েল ওয়াইল্ড, ইমোগেন পুটস এবং অ্যালিসিয়া ভিকান্ডারের কথা ভাবা হয়েছিলো। তবে সবাইকে টপকে সিন্ডারেলা হিসেবে নির্বাচিত হয়েছেন ‘হ্যারি পটার’ খ্যাত এমা। এরই মধ্যে সৎ মায়ের চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে হলিউডি অভিনেত্রী কেইট ব্লশেটকে।

ডিজনি আশা করছে সিমোন কিন্ডবার্গের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি ২০১৪-এ মুক্তি পাবে।

টিম বার্টন পরিচালিত ডিজনি সিনেমা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর পর এবার নির্মিত হবে ‘সিন্ডারেলা’ । এর আগে স্যাম রেইমির পচিালনায় নির্মিত হয়েছে ‘ওজ: দি গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ এবং ‘স্লিপিং বিউটি’র গল্প অবলম্বনে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মেলেফিসেন্ট’ সিনেমাটি।