২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর ফাঁসির রায়: সারা দেশে ছড়িয়ে পড়ে উল্লাস

এমন সুখের দিন কালে-ভদ্রে আসে বাঙালির জীবনে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 05:18 PM

Updated : 25 Apr 2022, 06:25 PM

 ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাঈদীর উপস্থিতিতে আদালতে এ মামলার রায় ঘোষণা করেন। এই রায়ে স্বাধীনতার স্বপক্ষের মানুষরা উল্লাস প্রকাশ করেন দেশজুড়ে। চলে মিষ্টি বিতরণ। অভিনেতা ঝুনা চৌধুরী, মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, গীতিকার জনি হকের মন্তব্যে সাজানো হয়েছে লেখাটি।

রায়ে জনগণের আকাংখা পূরণ হয়েছে- ঝুনা চৌধুরী

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নানা প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় গ্লিটজকে বলেন, এই রায়ে জনগণের আকাংখা পূরণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কতো বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিলো। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি এতো দ্রুত বিচার কার্য়ের জন্য। আইন তার নিজের গতিতেই চলবে। আমি আশা করবো সামনের বিচারেও যেনো প্রসিকিউরটি  মজবুত থাকে যাতে করে বিজ্ঞ আদালত সঠিক রায় দিতে পারেন । যে রায়ে জনগনের প্রত্যাশা পূরণ হয়।

পুরো জনগনের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা জামায়াতের নেই- গিয়াস উদ্দিন সেলিম

মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম শাহবাগের গনজাগরণের সঙ্গে ছিলেন। সবার মতো তিনিও ফাঁসি চেয়েছেন। তার লেখা মুক্তিযুদ্ধের নাটক ‘ঠ্যারো’ তোফাজ্জল লিটনের নির্দেশনায় পরিবেশিত হয়েছে শাহবাগ চত্বরে। গিয়াস উদ্দিন সেলিম রায় এবং এর পরে দেশে জামায়েত-শিবিরের কার্যক্রম নিয়ে গ্লিটজকে বলেন, সারা দেশের মানুষের আবেগরে সঙ্গে আমিও একাকার হয়ে গেছি। সবাই উল্লাস করছে। তবে জামায়েত শিবির কিছু তা-বের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এটা জনগণই প্রতিহত করবে। পুরো জনগনের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা জামায়াতের নেই।

জাতীয় পতাকার কিছুটা  ঋণ শোধ হয়েছে- জনি হক

শাহবাগের গনজাগরণ মঞ্চের সঙ্গে সারাদেশ যেমন একাত্বতা পোষণ করেছে। তেমনি তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান,গান, কবিতা এবং নাটক। শাহবাগের এই গনজাগরণ নিয়ে ২টি গান লিখেছেন গীতিকার জনি হক। গান দুটি গেয়েছেন দূরবীন ব্যান্ডের প্রধন সৈয়দ শহীদ এবং সুমন কল্যাণ। রায় নিয়ে জনি হক গ্লিটজকে বলেন, এই রায়ে জাতীয় পতাকার কিছুটা  ঋণ শোধ হয়েছে। সকল যুদ্ধাপরাধীর বিচার হলে জাতীয় পতাকার  ঋণ শোধ হবে। এই রায় কার্যকর হলে ৩০লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের অভিশাপ হতে মুক্ত হবে দেশ।