রক সঙ্গীত সন্ধ্যায় ওয়ারফেইজ
১ মার্চ রক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। ওই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশী রক ব্যান্ড ‘ওয়ারফেইজ’।
৬ জুন ১৯৮৩ সালে গঠিত হার্ড রক ব্যান্ড ‘ওয়ারফেইজ’ বাংলাদেশী ব্যান্ড হিসেবে দেশে ও বিদেশে রক সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত।‘ওয়ারফেইজ’ এ পর্যন্ত অ্যালবাম বাজারে এনেছে সাতটি।
ব্যান্ডটির বর্তমান লাইন আপ হল: মিজান (কণ্ঠ), ফয়সাল (গিটার), সমীর (গিটার), শামস (কী বোর্ড ও ব্যাক আপ কণ্ঠ), রজার (বেস গিটার) ও টিপু (ড্রামস ও পারকাসন)।
অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের ধানমন্ডি কেন্দ্রে। সবার জন্য উন্মুক্ত সান্ধ্যকালীন অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।
