২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাচে ভর দিয়ে অস্কারে ক্রিস্টেন

২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরের লাল গালিচায় ক্রাচে ভর দিয়ে হেঁটেছেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:43 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

২২ বছর বয়সি ক্রিস্টেন জানান, দুর্ঘটনাবশত কাঁচের ওপর পড়ায় পা কেটে গিয়েছিলো তার। আর তাই স্বাভাবিকভাবে হাঁটতে সমস্যা হচ্ছিলো তার। এ কারণেই ক্রাচের সাহায্য নিয়েছেন তিনি।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানায়, অস্কারের আসরে ক্রিস্টেনের পরনে ছিলো রিম আকরা ডিজাইনার গাউন। আর রেড কার্পেটে ক্যামেরার সামনেও দাঁড়িয়েছিলেন তিনি। পুরো অনুষ্ঠারে ক্রিস্টেনকে সাহয্য করেন এবারের অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

ক্রিস্টেন অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফের সঙ্গে একটি পুরস্কার ঘোষণার জন্য মঞ্চে উঠেছিলেন।