২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান ডুপ্লেক্স টাউনের প্রচারে শাকিব

এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লি. এর আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন চিত্রনায়ক শাকিব খান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 07:36 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লি. এর চেয়ারম্যান জনাব মীর আফছার আলী এবং চিত্রনায়ক সাকিব খান এ বিষয়ে একটি চুক্তিপত্রে সই করেন।

সেসময় আরো উপস্থিত ছিলেন প্রিয়ন্তীর সি.ই.ও এবং মিডিয়া ব্যক্তিত্ব মনোয়ার পাঠান, কজিটোর সি.ই.ও এবং ব্যবস্থাপনা পরিচালক রাজিব হাসান চৌধুরী, এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিলাস দাশ, পরিচালক বিপণন এন. আই. মাকসুদসহ এশিয়ান টাউনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপনচিত্রসহ যাবতীয় প্রমোশনাল কর্মকান্ডে ব্র্যান্ড এমবাসেডার হিসাবে শাকিব খান অংশগ্রহণ করবেন।

অ্যাম্বাসেডার হিসেবে কার্যক্রমের অংশ হিসেবে মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রথম বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে। বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দেবেন নির্মাতা আবিদ মল্লিক। বিজ্ঞাপনচিত্রে শাকিব খানের সঙ্গে থাকছেন নতুন মুখ তানিয়া।