২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমান্টিক জুটি সানি-কঙ্গনা

রাধিকা রাও এবং বিজয় সাপ্রুর পরবর্তী সিনেমা ‘আই লাভ এনওয়াই’ (আই লাভ নিউ ইয়ার)-এ প্রথমবারের মতো জুটি বাঁধছেন বলিউডি অভিনেতা সানি দেওল এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 04:46 AM

Updated : 25 Apr 2022, 06:25 PM

নিউ ইয়র্কে নববর্ষের আগের রাতের পার্টিতে দু’জন অপরিচিত মানুষের পরিচয় থেকে শুরু করে তার পরবর্তী দু’দিনের কাহিনী তুলে ধরা হবে সিনেমাটিতে। এ বিষয়ে সানি বলেন, ‘এটি একটি কমেডি সিনেমা। পর্দায় কঙ্গনা এবং আমার কেমিস্ট্রি সকলেরই চোখে পড়বে। কঙ্গনা একজন অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী।’

সানিকে এ সিনেমায় বক্সার পরে শুটিং করতে হয়েছিলো। আর সেটি তার জন্য একটি কঠিন কাজ ছিলো বলে জানান তিনি। এ বিষয়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘আমার প্রথমে খুবই অস্বস্তি লাগছিলো। তবে অভিনেতাদের লজ্জা মনে হয় কিছুটা কম থাকতে হয়।’

সংবাদমাধ্যমটিকে কঙ্গনা বলেন, ‘আমি যে চরিত্রতে অভিনয় করেছি সেটি অনেক এলোমেলো স্বভাবের একটি মেয়ের। আমার কাছে ব্যক্তিগতভাবে চরিত্রটি দারুণ লেগেছে কারণ বাস্তব জীবনে আমি গোছানো স্বভাবের।’

টি সিরিজের ব্যানারে ভূষণ কুমার পরিচালিত ‘আই লাভ এনওয়াই’ সিনেমাটি ২৬ এপ্রিল মুক্তির প্রতীক্ষায় রয়েছে।