২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবাদের ভাষা নাটক

শহীদ মিনারে তা-ব ও জাতীয় পতাকা ছিঁড়ে ফেলাসহ দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির জন্য জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা এবং যুদ্ধাপরাধীদের ফাঁিসর দাবিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতিবাদ জানাবে নাটকের মাধ্যমে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 12:44 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

সংগঠনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী গ্লিটজকে বলেন, ‘রাজধানীসহ সারা দেশে ১ মার্চ থেকে গ্রুপ থিয়েটার ফেডারেশানের অন্তর্ভুক্ত দলগুলোর নিজস্ব নাট্য প্রযোজনা ছাড়াও ফেডারেশানের উদ্যোগে বিভিন্ন নাট্যদলের অভিনেতা-অভিনেত্রীদের সমন্বয়ে একটি পোস্টার প্লে ড্রামা স্কোয়াড তৈরি করে নাটক পরিবেশন করা হবে। এ উদ্যোগ সফল করতে ফেডারেশানের সভাপতিমন্ডলির সদস্য কালাম বায়েজীদকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।’

ঝুনা চৌধুরী আরও বলেন, ‘সকল নাট্যদলকে ০১৯১১-৩৯৭৫৩০ মোবাইল নাম্বারে  অথবা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ১ নম্বর মহড়া কক্ষে বিকাল ৪টা থেকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যে দলগুলোর মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িকতা বিরোধী নাট্য প্রযোজনা আছে সে দলগুলোকে এবং যাদের এ বিষয়ে নাট্য প্রযোজনা নেই তাদের ১৫ থেকে ২০ মিনিট ব্যাপ্তিকালের নাটক তৈরি করার জন্য অনুরোধ জানানো হয়েছে।’