রণবীর-ক্যাটরিনার ‘গোপন প্রেম’
বলিউডের তথাকথিত তারকা জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ যদিও মিডিয়াতে তাদের প্রেমের কথা অস্বীকার করে এসেছেন এখন পর্যন্ত, তবে সম্প্রতি কাজের প্রচ- চাপের মধ্যেও ক্যাটরিনাকে দেখা গেছে পাঞ্জাবের চ-ীগড় শহরে রণবীরের সঙ্গে সময় কাটাতে! খবর জি নিউজ ব্যুরোর।
সূত্র জানিয়েছে, রণবীর তার নতুন সিনেমা ‘বেশরম’ এর শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন পাঞ্জাবের চ-ীগড়ে, এরই মধ্যে কাজের ফাঁকে তাকে দেখা গেছে ক্যাটরিনার জন্য অপেক্ষা করতে, কারণ নিজের ব্যস্ত শুটিং শিডিউলের মধ্য থেকে সময় বের করে রণবীরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই অভিনেত্রী।
আরও জানা গেছে, সম্প্রতি, একটি প্লেনের ফার্স্ট ক্লাস কেবিনে অন্তরঙ্গ অবস্থায় অনেকেই দেখেছেন ওই তারকা জুটিকে।
