২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারের আগেই পুরস্কৃত ‘সিলভার লাইনিংস প্লেবুক’

অস্কার মৌসুমে এরমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে হলিউডি সিনেমা ‘সিলভার লাইনিংস প্লেবুক’। ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে দু’টি উল্লেখযোগ্য পুরস্কার জিতে নেয় সিনেমাটি। খবর এনডিটিভির।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 03:23 PM

Updated : 25 Apr 2022, 06:24 PM

সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা হিসেবে পুরস্কার পায় ‘সিলভার লাইনিংস প্লেবুক’। সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ডটি জেতেন ওই সিনেমার অভিনেত্রী জেনিফার লরেন্স।

‘দ্যা সেশনস’ সিনেমায় প্যারালাইসিস রোগীর ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জন হকস।

রোমান্টিক ড্রামা ধাঁচের সিনেমা ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ২৪ ফেব্রুয়ারির ৮৫ তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা নয়টি সিনেমার মধ্যে একটি হিসেবে মনোনীত হয়েছে।