২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

 ‘আমার ভাষার চলচ্চিত্র’

ভাষা শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪১৯’ শিরোনামে তাদের তেরতম আসর বসিয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবটি চলবে। এতে প্রতিদিন চারটি সেশনে চারটি করে, ছয়দিনে দুই বাংলার মোট ২৪টি চলচ্চিত্র দেখানো হবে। সেশন চারটি যথাক্রমে সকাল ১০টায়, দুপুর ১টায়, বিকেল ৪টায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 11:43 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

এ বিষয়ে সংগঠনটির তথ্য ও গবেষণা সম্পাদক নাবীল আল জাহান গ্লিটজকে বলেন, ‘২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঞ্চালক আ আ ম স আরেফিন সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শফিউল আলম ভূঁইঞা প্রমুখ।’

নাবীল আরো বলেন, ‘২৪ ফেব্রুয়ারি প্রদর্শিত হচ্ছে ‘আবার ব্যোমকেশ’, ‘জীবন সংসার’, ‘তিন কন্যা’, এবং ‘কমন জেন্ডার’; ২৫ ফেব্রুয়ারি দেখানো হবে যথাক্রমে আবির্ভাব (পরিচালক: ), খেলা (পরিচালক: ), এমিলের গোয়েন্দাবাহিনী (পরিচালক: বাদল রহমান) এবং হেমলক সোসাইটি’; ২৬ ফেব্রুয়ারি দেখানো হবে ‘মনের মানুষ’, ‘দারুচিনি দ্বীপ’, ‘ভন্ড’, ‘দত্ত ভার্সেস দত্ত’; ২৭ ফেব্রুয়ারি ‘জয়যাত্রা’, ‘নৌকাডুবি’, ‘সারেং বউ’, ‘চোরাবালি’; এবং শেষদিন প্রদর্শিত হবে ‘রানওয়ে’, গোলাপী এখন ট্রেনে’, ‘চিত্রাঙ্গদা’ এবং ‘শুনতে কি পাও’।

এর আগে, ২৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে, উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয় ‘গেরিলা’, ‘চারুলতা’, ‘ঘেটুপুত্র কমলা’ এবং ‘ভূতের ভবিষ্যত’।