২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি সানি-সালমান

বলিউডি অভিনেতাদের মধ্যে বিভিন্ন উৎসবের মৌসুমকে মাথায় রেখে সিনেমা মুক্তির বিষয়টি বেশ পুরানো। এ বছরও সেক্ষেত্রে তেমন কোনো ব্যতিক্রম দেখা যায়নি। আর তাই এবারের ঈদে বলিউডি অভিনেতা সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামবে আরেক বলিউডি অভিনেতা সানি দেওল অভিনীত ‘সিং সাহেব দি গ্রেট’। খবর জি নিউজ ব্যুরোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 10:40 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ খ্যাত সানি দেওল তার আসন্ন ‘সিং সাহেব দি গ্রেট’ সিনেমাটি ঈদের মৌসুমে মুক্তি দেবার পরিকল্পনা করছেন। সানি জানিয়েছেন, তিনি সিনেমাটি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং তার মতে ঈদই সিনেমাটি মুক্তির আদর্শ সময়।

সংবাদ মাধ্যমটির সঙ্গে আলাপে সানি বলেন, ‘সিনেমাটিতে একজন সাধারণ মানুষের জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে। আর ঈদ এমন একটি উপলক্ষ্য, যখন সকলের মধ্যেই আনন্দের রেশ থাকে। আর তাই সিনেমাটি মুক্তি দেবার জন্য সেই সময়টিকেই বেছে নিয়েছি আমরা।’

তবে ওই সময় প্রতিযোগিতার বিষয়ে জানতে চাওয়া হলে ৫৬ বছর বয়সি ওই অভিনেতা বলেন, ‘বর্তমানে চলচ্চিত্র জগত পাল্টে গেছে। এখন অনেক সিনেমা হল রয়েছে দেশে। তাই আমি মনে করি একসঙ্গে দু’টি বড় আকারের সিনেমা মুক্তি পেতেই পারে। এতে কারো সমস্যা হবার কথা নয়।’