হৃদয়-মুন্নী একসঙ্গে
প্রথমবারের মত একসঙ্গে প্লেব্যাক করলেন হৃদয় খান এবং দিনাত জাহান মুন্নী। জাকির হোসেন রাজু পরিচালিত নতুন ছবি এর বেশি ভালোবাসা যায়নার জন্য এ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
গানের শিরোনাম শোনো মেয়ে দিনেরই সূচনায় রাতেরই জোছনায় তোমাকে আমি চাই। গানটিতে ঠোঁট মেলাবেন নায়ক সাইমন ও নতুন মুখ নিঝুম। ১৮ ফেব্রুয়ারি হৃদয় খানের স্টুডিওতে ওই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। মুন্নী বলেন, ‘এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী হৃদয় খান অনেক যতœ নিয়ে গানটির সুর করেছেন। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
হৃদয় খান বলেন, ‘মুন্নী অনেক উঁচু মাপের শিল্পী। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ ভালো। আমি নিশ্চিত গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
