২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আমির

ভারতের একটি মহিলা কলেজে ১৯ ফেব্রুয়ারী যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বললেন বলিউডি অভিনেতা আমীর খান। আমিরের মতে পিতৃ শাসিত সমাজে নারীদের অবস্থান অত্যন্ত নিকৃষ্ট। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 01:40 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

ক্যামেরনের সঙ্গে এ ব্যাপারে আলাপকালে আমির বলেন, ‘নারীদের নিয়ে এ যাবত যত গবেষণা হয়েছে সবগুলোতেই উঠে এসেছে সমাজের নি¤œ শ্রেণীর নারীদের কথা। তাই তারা নিজেদের শিক্ষা ক্ষেত্র বিস্তৃত করতে পারে না।’

আমির এব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘সমাজে নারীদের এ অবস্থানের জন্য দায়ী পুরুষ শাসিত সমাজের মনোভাব। জন্ম থেকেই আমাদের ভিতরে একটি মনোভাব থাকে যে, পুরুষরাই শ্রেষ্ঠ।’

আমির আরও বলেন, ‘আমাদের আরও বেশী উদার মানসিকতার অধিকারী হতে হবে। প্রথমেই মেয়ে শিশু হত্যা বন্ধ করতে হবে। আর তার পর তাকে ছেলে শিশুর সমান অধিকার দিতে হবে।’

চলচ্চিত্র এ ধরনের সচেতনতা বৃদ্ধির একটি মাধ্যমটি হতে পারে কিনা জানতে চাওয়া হলে বলিউডি মি. পারফেক্ট বলেন, ‘পুরুষ শাসিত সমাজে এ ধরনের মনোভাব নিয়ে কাজ করা কিছুটা কঠিন। মানুষের মধ্যে এ মানসিকতা সৃষ্টির জন্য জনপ্রিয় মাধ্যমগুলোকে কাজে লাগানো যেতে পারে। সিনেমা, সংস্কৃতি বা শিল্প- এর যে কোনোটাই হতে পাওে এর মাধ্যম।’