২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও শক্তিশালী গায়িকা প্রয়োজন: বিয়োন্সে

পুরুষ শাসিত সঙ্গীত জগতে আরও বেশি শক্তিশালী নারী সঙ্গীত শিল্পী প্রয়োজন বলে মনে করেন পপ তারকা বিয়োন্সে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 02:03 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

ডেইলি মেইলের বরাতে মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি’ মিশেল ওবামার ঘনিষ্ট বন্ধু বিয়োন্সে জনসম্মুখে তাকে ধন্যবাদ জানান। কারণ বিয়োন্সে মনে করেন মিশেল অসংখ্য তরুণীর জন্য অনুপ্রেরণা স্বরূপ।

এক ফটোশুটে ৩১ বছর বয়সি ওই পপ তারকা জেন্টালওমেনকে বলেন, ‘আমি আমার কাজকে নিয়ন্ত্রণ করছি, আমার ব্র্যান্ড ও যা অর্জন করছি তাও আমার নিয়ন্ত্রণে। আমি সব কিছু করছি আমার মেয়ের জন্য। আমি চাই সে সব কিছুকে সম্মান করুক। তবে আমাদের মধ্যে খুব অল্প সংখ্যকই সাফল্য অর্জন করতে পারে।’

তবে বিয়োন্সে মনে করেন, সাফল্য অর্জনের অনেক উপায় রয়েছে।