২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কের ক্ষতি করছে খ্যাতি: টিম্বারলেক

চার মাস আগে হলিউডি অভিনেত্রী জেসিকা বেইলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন জাস্টিন টিম্বারলেক। সম্প্রতি টিম্বারলেক মনে করছেন জনপ্রিয়তার কারণে তিনি হারাতে বসেছেন তার ঘনিষ্ট বন্ধুদের কারণ তারা মনে করেছে যে তিনি বদলে গেছেন। খবর এএনআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 04:29 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

ডেইলি এক্সপ্রেসকে তিনি বলেন, মানুষের যখন বয়স বাড়তে শুরু করে তখন তারা বুঝতে পারে তাদের জীবনে কারা আছে এবং কারা চলে গেছে।

টিম্বারলেক বলেন, ‘আমাকে যদি কেউ বলে যে সবসময় গাড়ির পিছনে যে পাপারাজিরা ঘুরে বেরাচ্ছে আমার তাদের নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, তাহলে বলতে হবে বিষয়টি আমাকে বদলে দিয়েছে। আর আমি এ বিষয়টি আগে বুঝতেও পারিনি।’

টিম্বারলেক মনে করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের নিজের সঙ্গে তার আশেপাশের প্রতিটি জিনিস বদলে যেতে শুরু করে। তার প্রভাব পড়ে জীবনেও।