২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভলক্ষ্মীর চরিত্রে বিদ্যা

ভারত রত্ন খেতাবজয়ী কর্ণাটকের গায়িকা এম.এস শুভলক্ষ্মীর জীবনী নিয়ে নির্মিত সিনেমায় মূল চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 04:18 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

২০০৪ সালে ৮৮ বছর বয়সে মারা যান শুভলক্ষ্মী। পরিচালক রাজিব মেনন প্রথমবারের মতো এই শিল্পীর জীবনী নিয়ে একটি সিনেমা বানানোর নিয়েছেন। বর্তমানে মেনন শুটিংয়ের কাজে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন।

মেনন বলেন, ‘আমি সিনেমাটির চিত্রনাট্য সম্পর্কে বিদ্যাকে সংক্ষিপ্তভাবে ধারণা দিয়েছি। তিনি কাহিনীটি পছন্দ করেছেন। আমি দেশে ফিরলেই সিনেমাটি নিয়ে পরবর্তী পর্যায়ে কাজ শুরু করবো।’

শুভলক্ষ্মীকে নিয়ে নির্মিত সিনেমাটি অন্যতম ব্যয় বহুল একটি আত্মজীবনী মূলক সিনেমা হতে যাচ্ছে। হিন্দি, তামিল এবং ইংরেজি এ তিনটি ভাষায় সিনেমাটি নির্মিত হবে, যার মোট ব্যয় হবে ৭০ কোটি রুপি।

এর আগে ‘দি ডার্টি পিকচার’ সিনেমায় বিদ্যা বালান অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেন। ওই সিনেমায় সিল্ক স্মিতার জীবনের বিশেষ কিছু দিক তুলে ধরা হয়। তবে মেনন বলছেন, তার সিনেমায় শুভলক্ষ্মীর জীবনের সব দিকই তুলে ধরা হবে।

শুভলক্ষ্মীর গাওয়া কিছু গান নতুন আঙ্গিকে আসবে এই সিনেমায়ে। গানগুলো কর্ণাটকের শিল্পীরাই গাইবেন।