উপস্থাপনায় দেবাশীষ বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে এটিএন বাংলার পাক্ষিক রম্য ম্যাগাজিন কমেডি আওয়ার নির্মাণ করা হয়েছে ভিন্ন আঙ্গিকে। ওই বিশেষ পর্বটি প্রচারিত হবে ১৫ফেব্রুয়ারি। সাঈদ তারেকের পরিকল্পনা গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস এবং জ্যোতিকা জ্যোতি।
ঘন্টাকালব্যাপী শুধুই কমেডি আর হাসি আনন্দের এ অনুষ্ঠানের ওই বিশেষ পর্বে রয়েছে নানা মজার আয়োজন। ভ্যালেন্টাইনস ডের স্পেশাল আড্ডায় মেতেছেন অভিনয় জগতের তিন জুটি, রহমত আলী এবং ওয়াহিদা মলি¬ক জলি, অনন্ত হীরা এবং লুনা আফরোজ, শামীম জামান এবং তার স্ত্রী আমিনা জামান অমি।
কৌতুকাভিনেতা এ টি এম শামসুজ্জামান এবং টেলি সামাদের একটি ব্যতিক্রমী সাক্ষাৎকার গ্রহন করেছেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। কৌতুকশিল্পী কাজলের গানের সঙ্গে নাচ, শাহীন খান, লীমা মীর্জা, মনা সিদ্দিক হৃদয়, পারভেজ সুমন, তানিয়া আক্তার চিনি, এনামুল প্রমুখের কৌতুক পরিবেশনাসহ ওই পর্বে হাসির বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন আব্দুল আজিজ, আইরিন অধিকারি, মহিউদ্দিন বাহার, সুলতান সেলিম, রুহুল আমিন, হান্নান, মাহবুবা মনা, আঁখি, ছন্দা, সেতু, ইমন।
এটিএন বাংলার কারিগরী সহযোগিতায় স্টার এন্টারটেইনমেন্ট ইন্টারন্যাশনাল প্রযোজিত এবং সাঈদ তারেক প্রডাকসন্সের ব্যানারে নির্মিত অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক মুকাদ্দেম বাবু। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ১১টায় ।
