অক্ষয়কে দাঁড়িয়ে সম্মান জানালেন টুইঙ্কেল
স্ত্রীর কাছ থেকে ভালোবাসা দিবসের শ্রেষ্ঠ উপহারটি এবছর আগেই পেয়ে গেলেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। সদ্য মুক্তিপ্রাপ্ত অক্ষয় অভিনীত ‘স্পেশাল ছাব্বিশ’ সিনেমাটি দেখার পর দাঁড়িয়ে অক্ষয়ের প্রতি সম্মান জানান তার স্ত্রী টুইঙ্কেল। খবর মিড ডের।
মাধ্যমটি জানায়, ‘টুইঙ্কেলেন জন্য তিনি বিশেষভাবে সিনেমাটি প্রচারের আয়োজন করেছিলেন। সিনেমাটি দেখার পর দাঁড়িয়ে স্বামীকে সাধুবাদ জানালেন টুইঙ্কেল।’
টুইঙ্কেল এ বিষয়ে বলেন, ‘আমাদের ১২ বছরের বিবাহিত জীবনে এমন কখনও হয়নি। আমি অক্ষয়ের জন্য অত্যন্ত আনন্দিত।’
সিনেমাটি দেখার পর টুইঙ্কেল তার প্রযোজিত পরবর্তী সিনেমাতেও অক্ষয়ের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ভিন্ন ধর্মী চিত্রনাট্যের চাহিদার কথা জানিয়েছেন অক্ষয়। অক্ষয় বলেন, ‘একজন অভিনেতা হিসেবে বরাবরই নতুন ধরনের চরিত্রে কাজ করার তাগিদ অনুভব করি আমি। আর আমার সিনেমা যে পরিমাণ সাড়া পাচ্ছে তা অবশ্যই আমার জন্য বড় পাওয়া।’
