২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লুনির প্রতি দুর্বল অ্যান

হলিউডি অভিনেতা জর্জ ক্লুনির প্রতি দুর্বলতা রয়েছে অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 07:57 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৃটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) এর আসরে ‘লা মিজারেবলস’ সিনেমায় অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী নির্বাচিত হন অ্যান হ্যাথওয়ে। পুরস্কারটি তিনি নেন জর্জ ক্লুনির হাত থেকে।

ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট জানায়, পুরস্কার নেবার সময় অ্যান এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে পুরষ্কার গ্রহনের পর ক্লুনিকে জড়িয়ে ধরতেও ভুলে যান তিনি। অ্যান বলেন, ‘ক্লুনি আমার অন্যতম প্রধান দুর্বলতা। আর তার হাত থেকে পুরস্কার পাওয়াটাই অত্যন্ত আনন্দের।’