২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি নিরোর সম্মানে অনুপমের চলচ্চিত্র

সম্প্রতি অস্কার মনোনয়ন প্রাপ্ত হলিউডি সিনেমা ‘সিলভার লাইনিং প্লেবুক’ এ সিনিয়র অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে কাজ করেছেন বলিউডি অভিনেতা অনুপম খের। আর এখন হলিউডের ওই জনপ্রিয় অভিনেতার প্রতি সম্মান প্রদর্শনে একটি শর্ট ফিল্ম নির্মাণ করছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 01:07 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

‘আই ওয়েন্ট শপিং ফর ডি নিরো’ নামের ২৯ মিনিটের সিনেমাটি পরিচালনা করছেন অনুপম খের। অ্যাকটরস পেপারস মুম্বাইয়ের ব্যানারে সিনেমাটি পরিচালনাও করছেন তিনি।

এক বিবৃতিতে অনুপম জানান, ‘গত এক বছর ধরেই আমি একটি সিনেমা পরিচালনা করবার বিষয়ে ভাবছিলাম। ‘সিলভার লাইনিং প্লেবুক’ সিনেমাটির কাজ শেষে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর শর্ট ফিল্মটির লেখিকা যামিনী আমাকে সম্পূর্ণ গল্পটি জানায়। আর এটি একটি অসাধারণ গল্প। তাই এটি পরিচালনা এবং প্রযোজনার ভার আমি নিজ কাঁধে তুলে নেই।’

সিনেমাটিতে যারা কাজ করবেন ব্যক্তিগত জীবনে তারা সবাই ডি নিরোর ভক্ত। শর্ট ফিল্মটির প্রধান ভূমিকায় অভিনয় করবেন যামিনী ক্ষীরসাগর এবং রিমাল আরোরা। বাস্তবেও এ জুটি ডি নিরোর জন্য একটি উপহার কিনেছিলেন।