রানির আবেগ
ইউটিভি স্টারস ওয়াকসে ১১ ফেব্রুয়ারি প্রয়াত বলিউডি চিত্রপরিচালক ইয়াশ চোপড়ার একটি ভাষ্কর্যের উন্মোচন করা হয়। আর সে সময় অনুষ্ঠানে উপস্থিত বলিউডি অভিনেত্রী রানি মুখার্জি আবেগপ্রবণ হয়ে পড়েন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
অশ্রুসিক্ত চোখে রানি বলেন, ‘ইউটিভিকে আমি ধন্যবাদ জানাই ভাষ্কর্যটির জন্য। যারা ইয়াশ আঙ্কেলকে ভালোবাসতেন এবং তার পরিবারের সঙ্গে জড়িত ছিলেন তাদের জন্য এটি অনেক বড় পাওয়া। আমরা সকলেই তার অভাব অনুভব করছি।’
২০১২ এর ২১ অক্টোবর ৮০ বছর বয়সে মারা যান বলিউডের খ্যাতনামা পরিচালক ইয়াশ চোপড়া। ভাষ্কর্যটিতে ইয়াশ চোপড়াকে দেখা যাচ্ছে তার অতি পরিচিত টুপি এবং হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে। এটির উন্মোচন করেন তার স্ত্রী পামেলা চোপড়া এবং ছোট ছেলে উদয় চোপড়া।
অনুষ্ঠানে উদয় বলেন, ‘বাবাকে তার কাজের জন্যই সকলে মনে রাখবে। আমি তার জীবনকালে তাকে দেখেছি। তবে এখনকার অনুভূতিটা অন্য রকম। এই ভাস্কর্যের মধ্য দিয়ে তার ভক্তরা আবারও তাকে ছুঁতে পারবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শত্রুঘœ সিনহা, তার স্ত্রী পুনম, পরিনীতি চোপড়া এবং প্রেম চোপড়া।
