২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোটানায় কারিনা!

বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন অভিনেত্রী হিসেবে পরিচিত কারিনা কাপুর। অনেকেরই ফ্যাশন আইকন কারিনা তার নিজের ফ্যাশন গুরু হিসেবে বেছে নিয়েছেন বোন কারিশমা কাপুর এবং শাশুড়ি শর্মিলা ঠাকুরকে। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 03:06 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

নিজ নিজ সময়ে লোলো এবং শর্মিলা ঠাকুর দু’জনেই তাদের ফ্যাশনের জন্য বলিউডে পরিচিত ছিলেন। ১৯৬৭ সালে শর্মিলা ঠাকুর ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ সিনেমায় বিকিনি পরে দর্শকদের চমকে দেন। একইভাবে কারিশমাও তার পোশাকের স্টাইলে মুগ্ধ করেছেন সকলকে।

বেবো বলেন, ‘আসলে আমার নিজের ঘরেই ফ্যাশন কুইন নির্বাচনের ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিযোগিতা রয়েছে। আমার শাশুড়ি শর্মিলা ঠাকুরের পোশাক নির্বাচনের রুচি সত্যিই অসাধারণ। আমি কারিশমা এবং আমার মা ববিতাকে সবসময় অনুসরণ করে আসছি। ফ্যাশন গুরু বাছাই করতে আমাকে ঘরের বাইরে যেতে হয়নি।’

নব বিবাহিত অভিনেত্রী কারিনা তার বর সাইফ আলি খানের ফ্যাশন সম্পর্কে বলেন, ‘আমরা সবসময়ই একজন আরেক জনের মতামত নিয়ে থাকি। তবে আমি মনে করি কোন পোশাকে তাকে বেশি ভালো লাগবে তা সাইফ নিজেই ভালো জানবে। তার নিজস্ব একটি স্টাইল আছে।’

তবে কারিনা মনে করেন শু পরলেই সাইফকে বেশি ভালো দেখায়।