ক্রিস কেইলের জীবনীতে ব্র্যাডলি
হলিউডি অভিনেতা ব্র্যাডলি কুপার সম্প্রতি প্রাক্তণ নেভি সীল ক্রিস কেইলের আত্মজীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয়ের চুক্তি স্বাক্ষড় করেছেন। খবর পিটিআই।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, শুধু অভিনয় নয় সিনেমাটি প্রযোজনাও করবেন ৩৮ বছর বয়সী ওই অভিনেতা। টেক্সাসে গুলি বিদ্ধ হয়ে মারা জান কেইল। তার মৃত্যুর জন্য এডি রে রুথ নামক একজনকে দায়ী করা হয়।
ওই একই ঘটনায় কেইলের সঙ্গে মারা যান কেইলের বন্ধু চাড লিটলফিল্ড। তারা সে সময় রুথকে থেরাপির জন্য নিয়ে এসেছিলেন।
গেলো বছর কেইলের জীবনী নিয়ে কাজ করতে তাকে নিয়ে লেখা ‘আমেরিকান ¯œাইপার: দি অটোবাইয়োগ্রাফি অফ দি মোস্ট লেথাল ¯œাইপার ইন ইউএস মিলিটারি হিস্ট্রি’ অনুসারে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেন। এরপর সেখানে কেইলে মৃত্যুর বিষয়টিও অর্ন্তভূক্ত করা হয়।
তাছারা সৈনিকদের মানসিক অবস্থা সম্পর্কে জানতে আর্মি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ ওয়াল্টার রিডের সঙ্গেও কথা বলেন কুপার।
