সঞ্জয় লীলা বনসালীর টিভি শো ‘সরস্বতীচন্দ্র’
‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’ এবং ‘ব্ল্যাক’ সিনেমার মতো বেশ কিছু অতুলনীয় সিনেমা বলিউডকে উপহার দিয়ে বলিউডের প্রথম সারির পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সঞ্জয় লীলা বনসালী। আর এবার সেই যাদুর ছোঁয়া লাগতে যাচ্ছে ছোট পর্দায়ও। ষঞ্জয় লীলা পরিচালিত প্রথম টিভি সিরিয়াল ‘সরস্বতীচন্দ্র’-এর প্রচার শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সঞ্জয় লীলা স্টাইলের এ সিরিয়ালটি গোবর্ধন মধাভর্ম ত্রিপাঠি রচিত জনপ্রিয় গুজরাতি উপন্যাস ‘সরস্বতীচন্দ্র’ অনুসারে নির্মিত হয়েছে। বিশাল সেটে এবং ভিন্ন ভিন্ন স্থানে শুটিং হয়েছে সিরিয়ালটির। ভারতীয় বাধা ধরা সিরিয়ালে যারা হাঁপিয়ে উঠেছেন তাদের জন্যই এই নতুনত্বের আয়োজন করেছেন সঞ্জয়।
খুব শীগ্রই স্টার প্লাস সিনেমায় প্রচার শুরু হবে সিরিয়ালটির। এর সরস্বতীচন্দ্র চরিত্রে অভিনয় করবেন গৌতম এবং প্রধান নারী চরিত্র কুমুদের ভূমিকায় অভিনয় করবেন জেনিফার উইংগেট।
