একতা কাপুরের সিনেমায় সিদ্ধার্থ
বলিউডি জগতে নবাগত অভিনেতা ভারুণ ধাওয়ানের পর এবার ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিনেমার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে পরবর্তী সিনেমা ‘দি ভিলেইন’-এ কাজ করবেন প্রযোজক একতা কাপুর। সিনেমাটিতে সিদ্ধার্থ সম্পূর্ণ বিপরীত ধর্মী একটি চরিত্রে অভিনয় করবেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
বালাজি মোশন পিকচারসের প্রচারনা প্রধান গিরিশ জহর বলেন, ‘মোহিত সুরি পরিচালিত ‘দি ভিলেইন’ সিনেমাটিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা।’
নতুন সিনেমাটি নিয়ে দারুণ উৎসাহি সিদ্ধার্থ। এ বিষয়ে তিনি টুইট করেন, ‘বালাজি প্রোডকশনের সঙ্গে আমার নতুন প্রোজেক্টটি নিয়ে খুবই উত্তেজনা অনুভব করছি আমি। অন্ধকার জগতে হাটার অভিজ্ঞতা অসাধারণ হবে বলেই মনে হয়।’
কারাণ জোহরের সুপার হিট সিনেমা ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’-এর মধ্য দিয়ে টিনসেলে যাত্রা শুরু করা সিদ্ধার্থ এরই মধ্যে ধার্মা প্রোডাকশনের ‘হাসি তো ফাসি’ সিনেমার চুক্তি স্বাক্ষর করেছেন। ওই সিনেমার সিদ্ধার্থের সহ-অভিনেতা ভারুণ ধাওয়ারনও বালাজি প্রোডাকশনের টেলেগু সিনেমা ‘কান্ডিরিগা’-এর রিমেকে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ভারুনের বাবা ডেভিড ধাওয়ান।
