২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা এলটন জন

একদল আইরিশ তরুণের গানে মুগ্ধ হয়ে ব্যান্ডটির উপদেষ্টা হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন পপ তারকা এলটন জন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 12:50 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট জানায়, ইউটিউবে ‘দি স্ট্রাইপস’ নামের ব্যান্ডটির ভিডিও দেখে মুগ্ধ হন ৬৫ বছর বয়সি ওই তারকা। জন ইউএস চ্যাট শোতে ওই বিষয়ে বলেন, ‘আমাকে একজন একটি ইউটিউব ভিডিও পাঠায়। ১৫ থেকে ১৬ বছরের আয়ারল্যান্ডের কয়েকজন ছেলে বো ডিডেলের ইউ কান্ট জাজ আ বুক বাই ইটস কভার গানটি বাজাচ্ছিল। তারা এত কম বয়সেই আর অ্যান্ড বি সম্পর্কে যে ধারণা রাখে তা দেখে আমি মুগ্ধ।’

জন তাদের কাজে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি তাদেরকে বিটলস এবং রোলিং স্টোনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘তারা রোলিং স্টোন বা বিটলস যেভাবে গান গাইত এখনই সেভাবে পরিবেশন করছে। আর এত ছোট বয়সে তাদের কাজ সত্যিই অবিশ্বাস্য। বর্তমানে তো নতুন প্রজন্মের বেশির ভাগ শিল্পী জাস্টিন বিবার হতে চায়। কিন্তু তারা যেন নতুন কিছু নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘তারা রোববার দুপুরের খাবার খেতে আমার বাসায় এসেছিলো। তারা যখন আমার ঘরে ঢুকলো তখনই আমার মনে হলো আমি বিটলসকে দেখতে পাচ্ছি। তারা অসাধারণ সঙ্গীত শিল্পী হতে যাচ্ছে।’