২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাওয়ার্ড নিতে সালমান!

কয়েক বছর ধরেই ব্লকবাস্টার হিট সব সিনেমার মাধ্যমে বক্স অফিস মাতিয়েছেন অভিনেতা সালমান খান। তবে ১৪ বছর ধরে একবারের জন্য হলেও কোনো পুরস্কার গ্রহণে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। নিজের এই দীর্ঘ বিরতি ভেঙে এবার তিনি এলেন  ‘দি ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস’এর আসরে, হাতে তুলে নিলেন ‘বেস্ট ব্র্যান্ড এন্ডোর্সার’ এর পুরস্কার। খবর মিডডের।

সেঁজুতি শোণিমা নদী

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 06:11 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

বিষয়টি নিয়ে সূত্র জানিয়েছে, ‘ভাগ্যের অদ্ভুত পরিহাস হলো, তার অভিনয় জীবনের শুরুতে সালমান খুব বেশি পুরস্কার পাননি; কিন্তু এখন যখন তিনি পুরস্কার পেতে শুরু করেছেন, সেগুলো গ্রহণ করার জন্য তিনি অনুষ্ঠানগুলোতে আর আসেন না! অবশ্য, এই ক্ষেত্রে তিনি নিয়ম ভেঙেছেন।’

পুরস্কার নিতে সালমান শেষবারের মতো হাজির হয়েছিলেন ১৪ বছর আগে। সেবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার খেতাব জয় করেছিলেন তিনি।