২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মজীবনী লিখবেন কারিনা

বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর নিজের জীবনের কাহিনীকে লেখার মধ্য দিয়ে তুলে ধরবার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে আত্মজীবনী লিখতে চান তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 06:30 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

মুম্বাই এ কারিনা তার লেখা বই ‘দি স্টাইল ডায়রি অফ এ বলিউড ডিভা’ এর প্রকাশনা অনুষ্ঠানে বলেন, ‘বর্তমান পর্যায়ে আসতে আমাকে যে সংগ্রাম করতে হয়েছে সে সম্পর্কে আমি লিখতে চাই না। কারণ তা সকলেই জানেন। এ বইটিতে আমার স্টাইল সম্পর্কে তুলে ধরেছি। আমি জানি না ভবিষ্যতে কি নিয়ে লিখব। তবে কখনো না কখনো আত্মজীবনী অবশ্যই লিখব।’

এদিকে, সম্প্রতি নতুন ধরনের যোগব্যায়াম করছেন কারিনা। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি কিছুটা মুটিয়ে গেছি। তাই ওজন কমাতে যোগব্যায়াম শুরু করেছি। এটি কিছুটা কষ্টকর তবে আমার ভালো লাগছে।’

প্রকাশিত বইটি লেখায় কারিনাকে সহযোগিতা করেছেন রশেল পিন্টো।