২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিইএস এ সেরা ‘লাইফ অফ পাই’, ‘ব্রেভ’

১১ তম বার্ষিক ভিজুয়্যাল এফেক্টস সোসাইটি অ্যাওয়ার্ডসের আসরে নিজ নিজ শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ৪ টি করে পদক ঘরে তুললো অ্যাং লি পরিচালিত ‘লাইফ অফ পাই’ এবং অ্যানিমেশন সিনেমা ‘ব্রেভ’। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

লি পরিচালিত থ্রিডি সিনেমাটির ভিজুয়্যাল এফেক্ট নিয়ে যে দলটি কাজ করেছে তারা সিনেমায় রয়েল বেঙ্গল টাইগারের ছবিটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি সেরা ভিজুয়্যাল এফেক্টের খেতাবসহ জিতে নিয়েছেন চারটি পদক। অন্যদিকে ‘ব্রেভ’ও পেয়েছে ৪টি পুরস্কার।

হলিউড রিপোর্টারস জানায়, এ আসরে হলিউডি সিনেমা ‘অ্যাভেঞ্জারস’ পেয়েছে ২টি পদক, ‘দি ইম্পসিবল’ এবং ‘দি হবিট: অ্যান আনএক্সপেক্টেড জার্নি’ জিতেছে একটি করে পুরস্কার।

টেলিভিশনের মধ্যে এইচবিওর ‘গেম অফ থর্নস’ ছিলো শীর্ষে। মোট ৪টি পুরস্কার জিতে নেয় শোটি।

ভিইএস এর লাইফটাইম অ্যাচিভমে›টের পদকটি ‘স্টার ওয়ারর্স’ এর রিচার্ড এডলান্ডের হাতে তুলে দেন অভিনেতা হ্যারিসন ফোর্ড।