২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমিকে ভারত সফরে রাসেলের আমন্ত্রণ

সম্প্রতি হলিউডি কমেডিয়ান রাসেল ব্র্যান্ড অভিনেত্রী ডেমি মুরকে তার সঙ্গে ভারত সফরে যাবার আমন্ত্রণ জানিয়েছেন। রাসেল মনে করেন এ সফর ডেমিকে স্বামী অ্যাস্টন কুচারের সঙ্গে বিচ্ছেদের কষ্ট ভুলতে কিছুটা হলেও সহায়তা করবে। খবর পিটিআই এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 02:33 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

সান অনলাইনের বরাতে মাধ্যমটি জানায়, রাসেল এবং তার যোগব্যায়াম ক্লাসের আরও কয়েকজন সদস্য ‘হিমালয়ার আনন্দ স্পা’তে গিয়েছিলেন। সেখানে মেডিটেশনের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা হয় যা মানসিক প্রশান্তি লাভের সহায়ক।

মাধ্যমটি জানায়, ‘রাসেল এবং ডেমির বন্ধুত্বের শুরু যোগব্যায়াম ক্লাস থেকেই। রাসেল ডেমিকে জানান,কেটি পেরির সঙ্গে বিচ্ছেদের পর মেডিটেশনই তাকে মানসিকভাবে সাহায্য করেছে। আর এটি ডেমিকেও সাহায্য করবে।’

বিয়ের ৬ বছর পর কুচার ডেমির সঙ্গে প্রতারণা করছেন জানতে পারলে, ডেমি তাদের সম্পর্কের ইতি টানেন। বর্তমানে কুচার তার পুরোনো বন্ধু মিলা কুনিসের সঙ্গে ডেট করছেন।