২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভের চরিত্রে অভিষেক

এতোদিন ধরে অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় অনেক সিনেমার রিমেকেই বাবার অভিনীত চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অভিষেক বচ্চন। তবে প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন, কারণ তিনি মনে করেন তিনি বা অন্য কোনো অভিনেতাই চরিত্রটিকে অমিতাভের মতো করে ফুটিয়ে তুলতে পারবেন না। তবে শেষ পর্যন্ত প্রযোজক কুনাল কোহলি ছোট বচ্চনকে বিগ বি অভিনীত একটি চরিত্রে অভিনয়ের জন্য রাজি করিয়েছেন। খবর টিএনএন এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতি ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 12:20 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

প্রায় ৩৩ বছর পর আবারও নির্মিত হতে যাচ্ছে অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দো অর দো পাঁচ’। এ সিনেমায় অন্য একটি চরিত্রে অভিনয় করেছিলেন শশী কাপুর। অভিষেক যেখানে অমিতাভের চরিত্রে অভিনয় করছেন সেখানে শশী কাপুরের চরিত্রে অভিনয় করবেন ববি দেওল।

অন্যদিকে মূল সিনেমাটির নারী চরিত্রে ছিলেন হেমা মালিনী এবং পারভিন বাবি। তবে এর রিমেকে চরিত্র দু’টিতে কারা অভিনয় করবেন তা এখন পর্যন্ত নির্ধারন করা হয় নি।

নির্মাতারা এ বিষয়ে বলেন, ‘এত তাড়াড়াড়ি কোনো কিছুই বলা যাচ্ছে না। যখন সব কিছু নির্ধারিত হবে আমরা তখন আনুষ্ঠানিকভাবে সেসব বিষয়ে জানাবো।’

সিনেমাটি পরিচালনা করবেন বলিউডে নবাগত অক্ষয় পুরি। তিনি ডিজাইনার মনিশ মালহোত্রা এবং অভিনেতা বরুণ ধাওয়ানের আত্মীয়।