২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করণের সিনেমায় রানী-রণদ্বীপ

‘স্টুডেন্ড অফ দি ইয়ার’ এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই পরবর্তী সিনেমা ‘বম্বে টকিজ’ এর কাজ শুরু  করেছেন বলিউডি পরিচালক করণ জোহর। তার পরবর্তী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রানী মুখার্জি এবং রণদ্বীপ হুদা। খবর টিএনএন এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 12:58 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

করণ এবার মুম্বাই কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। চাকচিক্য এবং বহির্বিশ্বে শুটিংয়ের জন্য পরিচিত করণ তার এবারের সিনেমার সেট হিসেবে বেছে নিয়েছেন মুম্বাইকে। এ বিষয়ে মাধ্যমটি জানায়, ‘সিনেমার জন্য বাস্তবভিত্তিক সেট গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তাই করণ শুটিংয়ের জন্য মুম্বাই শহরটিই বেছে নিয়েছেন।’

দীর্ঘ বিরতির পর করণ তার অন্যতম প্রিয় অভিনেত্রী রানী মুখার্জির সঙ্গে কাজ করতে যাচ্ছেন। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন রণদ্বীপ হুদা। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন সাকিব সিদ্দিক।

ভারতীয় সিনেমার শত বছর পূর্তির সময় ৩ মে ‘বম্বে টকিজ’ মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমায় করণ জোহরের পাশাপাশি পরিচালক জোয়া আক্তার, দিবাকর ব্যানার্জি এবং অনুরাগ কাশ্যপ কাজ করছেন।