২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাকশন সিনেমায় সানি

বলিউডি অভিনেত্রী সানি লিওনি প্রথমবারের মতো অভিনয় করছেন একটি অ্যাকশন সিনেমায়। দেবাঙ্গ ঢোলাকিয়া পরিচালিত ওই সিনেমার জন্য বিশেষ কিছু ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে ওই সাবেক পর্নো তারকাকে। খবর ইন্দো ইশয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতি ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 07:25 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

এ ব্যাপারে দেবাঙ্গ বলেন, ‘সানি এখন ব্যস্ত আছেন তার অন্য কাজগুলো নিয়ে। অন্য সিনেমাগুলোর শুটিং শেষ হলেই তিনি ওই সিনেমার জন্য বিশেষ ধরনের ট্রেনিং শুরু করবেন।’

দেবাঙ্গ আরো জানান, বেশ কয়েকটি বিশেষ ধরনের অ্যাকশন দৃশ্য থাকছে সিনেমাটিতে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিশেষ কয়েকটি দৃশ্য থাকবে সিনেমাটিতে। এ ব্যাপারে এখনই খুলে বলা সম্ভব না, তবে সানি তার কাজের ব্যাপারে দারুণ নিবেদিত হিসেবে পরিচিত। তাকে নিয়ে আমরা শুটিং শুরু করবো এপ্রিলের শেষে।’