২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেকহামকে বিমান ধার দিলেন টম!

লন্ডন থেকে প্যারিস যাবার জন্য ফুটবল তারকা ডেভিড বেকহামকে নিজের ব্যক্তিগত এ্যারোপ্লেনটি ধার দিয়েছেন হলিউডি অভিনেতা টম ক্রুজ। বিনিময়ে শুধু প্লেনের জ্বালানির খরচ বহন করতে হবে বেকহামকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক , বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:22 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

সম্প্রতি ফ্রান্সের ফুটবল ক্লাব সেইন্ট জারমেইনের সঙ্গে খেলার চুক্তি স্বাক্ষর করেছেন ডেভিড। লন্ডনে তিনি তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম এবং চার সন্তানের সঙ্গে বাস করেন। আর তাই প্যারিস যাবার উদ্দেশ্যে ৩৫ হাজার পাউন্ড ব্যয় করে একটি বিমান ভাড়া করার পরিকল্পনা করেন তিনি।

ওদিকে, টম এখন তার পরবর্তী সিনেমা ‘অল ইউ নিড ইজ কিল’ এর শুটিংয়ে লন্ডনে আছেন। তিনি ডেভিডকে তার সফরের জন্য নিজের ২০০ কোটি পাউন্ড মূল্যের বিমানটি ধার দেন। যার বিনিময়ে কোনো ভাড়াই নিচ্ছেন না টম। বেকহামকে শুধুমাত্র ওই যাত্রার জ্বালানী খরচ বহন করতে হবে।