ক্রিস্টেনের প্রেমপত্র
ভালোবাসা প্রকাশে এবার প্রেমিক হলিউডি অভিনেতা রবার্ট প্যাটিনসনকে প্রেমপত্র পাঠালেন হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। খবর ব্যাং শোবিজের।
জানা গেছে, রবার্ট তার পরবর্তী সিনেমা ‘দি রোভার’-এর শুটিংয়ে অস্ট্রেলিয়া আছেন। আর এ সময় ক্রিস্টেনের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে রবার্টের এমন সিদ্ধান্তের পরও ২৩ বছর বয়সি ক্রিস্টেন তার উদ্দেশ্যে একটি দীর্ঘ প্রেমপত্র পাঠান।
২০১২ তে ‘¯েœা হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান’ সিনেমার শুটিং চলাকালে ক্রিস্টেন পরিচালক রুপার্ট স্যান্ডারসের সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়ায় ওই হলিউডি জুটির সম্পর্কে ফাটল ধরে। প্রেমপত্রের বিষয়ে হলিউডলাইফডটকম জানায়, ‘ক্রিস্টেন রবের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে দীর্ঘ চিঠি লিখেছেন। রব যদি তার অপরাধের জন্য তাকে ক্ষমা নাও করেন, তারপরও তিনিই রবার্টেরর সবচেয়ে কাছের মানুষ- এমনটাই দাবি করেছেন ক্রিস্টেন।’
এর আগে ক্রিস্টেন রবের সঙ্গে দেখা করার জন্য অস্ট্রেলিয়াতে যাবারও পরিকল্পনা করেছিলেন। এ বিষয়ে মাধ্যমটি জানায়, ‘ক্রিস্টেন রবার্টের সঙ্গে দেখা করার জন্য বেপরোয়া হয়ে উঠেছিলেন। তবে পরবর্তীতে রবার্ট নিষেধ করায় পরিকল্পনাটি বাতিল করেন তিনি।’
