২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিছু আশা কিছু ভালোবাসা’

এফডিসিতে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘কিছু আশা কিছু ভালোবাসা’র মহরত অনুষ্ঠিত হয়েছে ৩  ফেব্রুয়ারি। মহরতের পর শুটিংয়ে অংশ নেন ওই সিনেমার অভিনয় শিল্পী শাবনূর এবং ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 02:24 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

শাবনূর বলেন, ‘পরিচালক মানিকের কাজ আমি বরাবরই উপভোগ করি। প্রায় এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। ৬ বছর পর মৌসুমী আপুর সঙ্গেও কাজ করবো ওই সিনেমায়। সব মিলিয়ে বেশ ভালো লাগছে। আশা করছি দর্শক সিনেমাটি উপভোগ করবে।’

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক গ্লিটজকে বলেন, ‘মহরত শেষে শাবনূর এবং ফেরদৌস একটি দৃশ্যে অভিনয় করেন। শাবনূর ও মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস। ইতোমধ্যে সুদীপ কুমার দীপের কথায় সিনেমার সবকটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। সিনেমাটি প্রযোজনা করছে হালিম কথাচিত্র। এর সংগীতায়োজন করেছেন আরেফিন রুমী, জেকে ও আহমেদ হুমায়ুন।’