কঙ্গনাকে হটিয়ে হুমা
সম্প্রতি সব জল্পনা কল্পনার ইতি টেনে ‘ইশকিয়া’ সিনেমাটির সিকুয়ালে কঙ্গনা রানাওয়াতকে হটিয়ে মূখ্য ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন বলিউডি অভিনেত্রী হুমা কুরেশি। খবর মিড ডের।
সংবাদমাধ্যমটিকে এ ব্যাপারে একটি সূত্র জানায়, ‘সিনেমাটির পরিচালক অভিষেক চৌবে দেড় ইশকিয়া সিনেমার চিত্রনাট্য শেষ করার জন্য কিছুটা সময় নিয়েছিলেন। চিত্রনাট্য সঠিকভাবে শেষ হলে তবেই তিনি সিনেমাটির কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। আর এখন খুব শিগগিরি এটির কাজ শুরু হতে যাচ্ছে। প্রথম দিকে কঙ্গনার সঙ্গে চুক্তি সই করা হয়েছিলো। কিন্তু তার সময় নিয়ে কিছুটা সমস্যা দেখা দিলে তার বদলে হুমা কুরেশিকে বেছে নেওয়া হয়।’
তবে চরিত্রটির জন্য হুমার পাশাপাশি রিচা চাড্ডাও ছিলেন পরিচালকের পছন্দের তালিকায়। তবে রিচাকে টপকে চরিত্রটি পেয়ে যান হুমা। ১৮ ফেব্রুয়ারি লখনৌয়ে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।
