২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খণ্ড নাটক ‘দি থার্ড ল’

আফজাল হোসেন মুন্নার চিত্রনাট্য ও পরিচালনায় খণ্ড নাটক ‘দি থার্ড ল’ এর শুটিং শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, রওনক হাসান, ফাতেমা জোহরা ঈতিশা, লিপিকা আহমেদ এবং মমতাজুর রহমান অর্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পরিচালক আফজাল হোসেন মুন্না গ্লিটজকে বলেন, ‘সাদি ও কান্তার সুখের সংসার। হঠাৎ একদিন কান্তাকে অপহরণ করে রাকিব নামের একজন সাইকো কিডনাপার। সে মুক্তিপণ নয়, অন্যকিছু চায়। সাদি তার দেওয়া শর্ত পূরণ করতে একে একে ক্যারিয়ার, সম্মান, টাকা পয়সা সবকিছু জলাঞ্জলি দেয় স্ত্রীকে ফিরে পাবার আশায়। একসময় সাদি বুঝতে পারে অপহরণকারীর উদ্দেশ্য টাকা পয়সা নয়। সাদি অপহরণকারীর মুখোমুখি হলে ঘটনা মোড় নেয় অন্যদিকে।’

রুদ্রার্ঘ প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য নাটকটির শুটিং চলছে রাজধানীর বাংলামোটর, শাহবাগ, রামপুরা, বনশ্রী, খিলগাওসহ বিভিন্ন এলাকায়।